আমি সময়ের হাতে ছেড়ে দিলাম, যেন তাকে ভুলে যাই। আমার সময় কোথায়! এইসব মেয়েলী প্রেম-ভালবাসার।
আমার আছে অন্য পথ, অন্য গান গাওয়া। অন্য পথে ছুটে চলা।
অথচ নিজের কথাও অতটা মনে পড়েনা, যতটা তাকে মনে পড়ে। সবকিছু পুরনো হয়, অহনা পুরনো হয় না।
অহনার কথা ভাববো বলে কাজ বন্ধ করে দিই। বসে বসে হাত খুঁটি, শুয়ে শুয়ে জেগে থাকি। কতবার যে সিদ্ধান্ত নিতে বসি_ মেয়েটিকে ভুলে যাব। সিদ্ধান্তের অজুহাতে তার কথাই ভাবি।
অহনা আমাকে পাগল করে দেবে! এত বেশি বার মনে পড়ে_ অহনা, অহনা, অহনা ...
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ওবাইদুল হক
তাকে পেতে হলে ভুলে যেওনা । হয়ত সে একদিন তোমাকে খুব ভালবাসবে । আর তোমার কবিতা ছন্দ কিন্ত খুব ভাল । ধণ্যবাদ ্ পারলে আমার প্রতিদানের কষ্টকে দেখে আসিও ।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।